বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি খুলনা জেলা কমিটির সাবেক সভাপতি, সাবেক কেন্দ্রীয় সম্পাদকমন্ডলীর সদস্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, খুলনার গণমানুষের প্রিয় নেতা কমরেড রতন সেনের ২৪তম হত্যা বার্ষিকী আজ।
১৯৯২ সালের ৩১ জুলাই খুলনার ডিসি-এসপি অফিসের সামনে প্রতিক্রিয়াশীল অপশক্তি প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাতে আজীবন বিপ্লবী এ জননেতাকে নির্মমভাবে হত্যা করে। কমরেড রতন সেনের জন্ম ১৯২৩ সালের ৩ এপ্রিল বরিশালের উজিরপুরে। দৌলতপুর মহসীন স্কুল ও সরকারি বি এল কলেজে লেখাপড়া করেন। ছাত্রাবস্থায় তিনি কমিউনিস্ট পার্টির সাথে যুক্ত হন এবং আজীবন পার্টির সাথেই যুক্ত ছিলেন। ৫০ বছরের রাজনৈতিক জীবনে ২৩ বছর কেটেছে জেলখানা এবং আত্মগোপনে। খুলনার গণমানুষের দাবী আদায় এবং গণতান্ত্রিক সকল আন্দোলনে তিনি ছিলেন পুরোধা ব্যক্তিত্ব।
তাঁর হত্যা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি খুলনা জেলা কমিটি আজ বিকেল ৪টায় উমেশ চন্দ্র পাবলিক লাইব্রেরী মিলনায়তনে ‘সাম্প্রদায়িকতা-জঙ্গীবাদ-সাম্রাজ্যবাদের বিপদ ও করণীয়’ শীর্ষক স্মারক বক্তৃতার আয়োজন করেছে। এছাড়াও নগরীতে র্যালী, তাঁর স্মৃতিস্তম্ভে শ্রদ্ধার্ঘ্য অর্পণসহ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। অন্যান্য কর্মসূচী ছাড়াও বিভিন্ন গণসংগঠনের পক্ষ থেকে সকাল ৭টায় তাঁর স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।









Visit Today : 1088
Who's Online : 6
সর্বশেষ মন্তব্যসমূহ