তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে শুদ্ধাচার কৌশল অনুশীলনের কোন বিকল্প নেই !

তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার এ কে এম শামীম চৌধুরী বলেছেন, শুদ্ধাচার ও নৈতিকতার গুরুত্ব অনুভব করে বর্তমান সরকার জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন করেছে। তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে শুদ্ধাচার কৌশল অনুশীলনের কোন বিকল্প নেই।

তিনি আজ সকালে খুলনা আঞ্চলিক তথ্য অফিসে জাতীয় শুদ্ধাচার কৌশল, মৌলিক আচরণ ও শৃঙ্খলা এবং সিটিজেন চার্টার বিষয়ে কর্মচারীদের প্রশিক্ষণ প্রদানসহ বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)র স্মারক স্বাক্ষর উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রধান তথ্য অফিসার বলেন, শুদ্ধাচার ও নৈতিকতার সাথে আমাদের জীবন ওতপ্রোতভাবে জড়িত। ন্যায়-নীতি, সততা এবং নিষ্ঠার দ্বারা সমাজের সকল দুর্নীতি দূর করা সম্ভব। তবে দেশের সাধারণ মানুষ মনে করে দুর্নীতি দূর করতে হলে কঠোর আইনের মাধ্যমে অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে, অন্যথায় নৈতিকতা শুদ্ধাচার এ সকল ভালো ভালো কথা দিয়ে দুর্নীতিকে আরও প্রশ্রয় দেওয়াই সার হবে।

টেকসই উন্নয়নে ইতোমধ্যে সরকার ১০ টি বিষয়ে উদ্যোগ গ্রহণ করেছেন, আর এতে সফল হলে দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হতে পারবে। তিনি মুক্তিযুদ্ধের আদর্শকে বুকে ধারণ করে জনসেবার প্রত্যয় নিয়ে সরকারি  কাজে সবাইকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহবান জানান।

এসময় তথ্য অধিদফতরের অতিরিক্ত প্রধান তথ্য অফিসার মোহাম্মদ ইসতাক হোসেন, খুলনা বেতারের আঞ্চলিক পরিচালক মোঃ বশির উদ্দিন, জেলা তথ্য অফিসের উপপরিচালক ম. জাভেদ ইকবাল এবং আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার জিনাত আরা আহমেদ উপস্থিত ছিলেন।

 

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *