গত ২৮ ফেব্রুয়ারী রাতে তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুনিঃ কনসালট্যান্ট মেডিসিন ডা. আব্দুল্লা হেল মামুন কর্তব্যরত অবস্থায় লাঞ্ছিত হয়েছেন।
এ সময় কিছু বহিরাগত ব্যাক্তি তাকে ওহিদুজ্জামান (চেয়ারম্যান প্রার্থি)’র স্ত্রী অসুস্থ্য জানান এবং জরুরি ভাবে তাকে দেখবার জন্য যেতে বলেন। নিয়ম বহির্ভুত এবং হাসপাতালে যে কোন সময় জরুরি রোগী আসতে পারে জানিয়ে ডা. আব্দুল্লা হেল মামুন একজন স্বাস্থ্য সহকারী পাঠান। ঘটনার কিছু সময় পর চেয়ারম্যান প্রার্থি ওহিদুজ্জামান তার ভাই সহ কিছু বহিরাগত সন্ত্রসী হাসপাতালে প্রবেশ করে এবং অকথ্য গালি গালাজ করতে থাকে। এ অবস্থায় কর্তব্যরত চিকিৎসক মামুন কে সামনে দেখা মাত্র ওহিদুজ্জামান তাঁর উপর হামলা করে, সাথে সাথে তার সঙ্গে থাকা সন্ত্রাসীরাও এলোপাতাড়ী হামলা চালায়।
প্রাথমিক ভাবে হাসপাতালের কর্মচারীদের সহযোগিতায় আব্দুলা হেল মামুন রক্ষাপান এবং পরবর্তিতে পুলিশের সহযোগিতায় প্রাথমিক চিকিৎসা শেষে তিনি খুলনা সদর হাসপাতালে ভর্তি আছেন ।
এ ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএমএ খুলনা জেলা শাখার সভাপতি ডাঃ শেখ বাহারুল আলম, সহ-সভাপতি ডাঃ ধিরাজ মোহন বিশ্বাস, ডাঃ গাজী মিজানুর রহমান, ডাঃ মোল্লা হারুন-অর- রশিদ, সাধারণ সম্পাদক ডাঃ মোঃ মেহেদী নেওয়াজ, যুগ্ম সম্পাদক ডাঃ বঙ্গকমল বসু, ডাঃ সোহানা সেলিম, ডাঃ মাহামুদ হাসান লেলিন, ডাঃ খান মোঃ হিলালী প্রমূখ।
খুলনা বিএমএ’র পক্ষ থেকে জানানো হয় যে, ১মার্চ দুপুর ১২টায় খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচী ঘোষণা করা হবে।








Visit Today : 695
Who's Online : 10
সর্বশেষ মন্তব্যসমূহ