গবেষণা সংস্থা বাংলাদেশ এন্টারপ্রাইজ ইন্সটিটিউট ও উন্নয়ন সংগঠন লোকজ’র আয়োজনে এবং ইউরোপীয়ান ইউনিয়নের সহযোগিতায় আজ খুলনা মহানগরীতে শিশু অধিকার ও নিরাপত্তা রক্ষা এবং উগ্রবাদ বিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
উগ্রবাদ-সন্ত্রাস প্রতিরোধ করুন, শিশুর নিরাপত্তা নিশ্চিত করুন এই শ্লোগানকে ধারণ করে স্কুল কলেজের শত শত তরুণ-তরুণীর অংশগ্রহণে উগ্রবাদ বিরোধী শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্ত্বরে এসে শেষ হয়। এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর খুলনার সহকারী-পরিচালক মো: ইমরান আলী, সহকারী পরিদর্শন শুকলাল সরকার, ইউপি চেয়ারম্যান শেখ হাদি উজ জামান হাদী, লোকজ’র নির্বাহী পরিচালক দেবপ্রসাদ সরকার, হিউম্যানিটিওয়াচ’র সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সেলিম, এডাব আঞ্চলিক সমন্বয়কারী রেজাউল করিম, এপিসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভবতোষ কুমার ঘোষ, বিকে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুল হান্নান, দীপক কুমার বিশ্বাস, স্বপ্না রাণী বিশ্বাস, সমাজসেবক শেখ আব্দুল হালিম, বেডস এর প্রজেক্ট অ্যাডভাইজার, দীপ্তি ফাউন্ডেশনের প্রোগ্রাম ডিরেক্ট স্টিফেন বাড়ই, কাজী পারভেজ হক, মৃৎ শিল্পের সীমা সাহা, উত্তম পাল, পলাশ দাশ প্রমুখ।








Visit Today : 178
Who's Online : 14
সর্বশেষ মন্তব্যসমূহ