১ অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস। দিবস টি উদযাপনের লক্ষ্যে পরিবর্তন-খুলনা বিভিন্ন কর্মসূচীর আয়োজন করে। সকাল সাড়ে নয়টায় সার্কিট হাউজ থেকে জেলা প্রশসনের ও সমাজসেবা অধিদপ্তরের সাথে যৌথ উদ্যোগে র্যালী বের হয়, র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে আবার সার্কিট হাউজে এসে শেষ হয়। র্যালীটি উদ্বোধন করেন সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মিজান। এছাড়ও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (এল এ) সুলতান আলম। র্যালী শেষে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিকালে পরিবর্তন-খুলনা কর্তৃক বাস্তবায়িত সিএসআর কেপিসিএল প্রকল্পের আওতায় প্রকল্প অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভা সভাপতিত্ব করেন উত্তর কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ মোর্শারফ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন, প্রোগ্রাম ম্যানেজার ওয়াহিদ আহম্মেদ চৌধুরী, ওয়েল ফেয়ার অফিসার মামুনুল হাবিব এবং প্রোগ্রাম অফিসার শিরিন পারভীন।
সমগ্র অনুষ্ঠানে সরকারী বেসরকারী কর্মকর্তা কর্মচারীগন, সুশীল সমাজ প্রতিনিধি, এনজিও প্রতিনিধিসহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার জনগন উপস্থিত ছিলেন।









Visit Today : 651
Who's Online : 7
সর্বশেষ মন্তব্যসমূহ