জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে গতকাল খুলনা মহানগরীর শের-ই-বাংলা রোড’র ২নম্বর কাশেম সড়ক ও জিরোপয়েন্ট এলাকায় এক পরিদর্শনমূলক ভেজার বিরোধী অভিযান পরিচালিত হয়।
এ সময় অপরিচ্ছন্ন পরিবেশে ভেজাল দ্রব্যাদি প্রয়োগে পণ্য উৎপাদন করা, মূল্য তালিকা প্রদর্শন না করা, পণ্যের গায়ে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ হওয়ার তারিখ প্রভৃতি তথ্য না থাকা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনানুযায়ী জুই আইসবারকে ১৫ হাজার টাকা এবং নিউ দোলা আইসবারকে ৩০ হাজার টাকা সহ মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানাকৃত অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলির নিকট থেকে আদায় করা হয়। অভিযানকালে প্রায় ১৫০০পিস ভেজাল রং মেশানো আইসক্রিম ধংস করা হয়।
অভিযানে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ জানানো হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী-পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান’র নেতৃতে অভিযানে সহায়তা করেন পরিবেশ অধিদপ্তর, কঞ্জ্যুমার রাইটস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)’সদস্য ও র্যাব’র প্রতিনিধিগণ ।











Visit Today : 710
Who's Online : 10
সর্বশেষ মন্তব্যসমূহ