জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে আজ খুলনা মহানগরীর মজিদ স্মরণী, তমিজ উদ্দিন রোড, আব্দুলবারি সড়ক, সোনাডাঙ্গা ও লবনচরা বটিয়াঘাটা এলাকায় এক ভেজাল বিরোধী অভিযান পরিচালিত হয়।
এই অভিযানে অপরিচ্ছন্ন পরিবেশে অবৈধ প্রক্রিয়ায় পন্য উৎপাদন করা, মূল্য তালিকা প্রদর্শন না করা, পণ্যের গায়ে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ হওয়ার তারিখ না থাকা, ওজনে কারচুপি করা, সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য না লেখা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারা অনুযায়ী আল-মদিনা রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা, ভাই বোন বেকারীকে পাঁচ হাজার টাকা, শাহীন হাওলাদারের হট পেটিসকে পাঁচ হাজার টাকা, অনন্যা ফুডকে পাঁচ হাজার টাকা সহ মোট ৩৫ হাজার (পয়ত্রিশ হাজার) টাকা জরিমানা করা হয়।
এই অর্থ তাৎক্ষনিক ভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলির নিকট থেকে আদায় করা হয়। অভিযানকালে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ জানানো হয়।
খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান’র নেতৃত্বে অভিযানে সহায়তা করেন সিপিবি স্পেশাল র্যাব-৬, পরিবেশ অধিদপ্তর ও ক্যাব প্রতিনিধিবৃন্দ।










Visit Today : 169
Who's Online : 12
সর্বশেষ মন্তব্যসমূহ