যুদ্ধাপরাধীর সন্তানদের সরকারি দায়িত্বে না রাখার দাবি

যুদ্ধাপরাধীর সন্তানদের সরকারি দায়িত্বে না রাখাতে প্রধানমন্ত্রী ঘোষণা বাস্তবায়নের দাবি জানাল জঙ্গি-রাজাকার নির্মূল মঞ্চ।

গতকাল সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে অংশ নেন মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিরা। বক্তারা গাজীপুরের শ্রীপুরে মুক্তিযোদ্ধাদের হাতে নিহত রাজাকার কমান্ডার আবদুল মান্নানের ছেলে, জঙ্গিবাদের পৃষ্ঠপোষক সাব্বির আহমেদ মোমতাজিকে সরকারি বিভিন্ন পদ থেকে অপসারণের দাবি জানান। মানববন্ধনে ক্ষমতাসীন আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক এম এ করিম বলেন, এই দেশ ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে স্বাধীনতা লাভ করেছে। যারা এ দেশের সম্মানকে ভূলুণ্ঠিত করেছে এবং দেশের স্বাধীনতা অর্জনের যুদ্ধে বেঈমানি করেছে তারা দেশের শত্রু। এই দেশে তাদের যেমন স্থান নেই, তেমনি সরকারি সব দায়িত্ব থেকে সেই যুদ্ধাপরাধীদের সন্তানদেরও অবসারণ করতে হবে। নইলে শহীদদের সঙ্গে আমাদের বেঈমানি করা হবে। আওয়ামী লীগের এ নেতা বলেন, আজ সরকারের বিভিন্ন স্তরে যুদ্ধাপরাধীদের সন্তানরা কর্মরত আছে। অতিদ্রুত তাদের অপসারণ করতে হবে। এই দেশ কোনো রাজাকার বা জঙ্গি নেতার নয়। এই দেশ মুক্তিযোদ্ধাদের। তাই যুদ্ধাপরাধীর সন্তানদের সরকারি দায়িত্ব থেকে অপসারণ করে সেখানে মুক্তিযোদ্ধাদের সন্তানদের নিযুক্ত করতে হবে। তবেই শহীদদের আত্মা শান্তি পাবে।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, স্বাধীনতা পরিষদের সহ-সভাপতি নওশের আলী, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়া, অধ্যক্ষ মোমতাজ উদ্দিন মুর্তজা প্রমুখ।

 

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *