সাতক্ষীরার শ্যামনগরে হরিণের চামড়াসহ দুইজনকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের কালিঞ্চী গ্রামের সিদ্দিক গাজীর বাড়ী হতে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার বংশীপুর গ্রামে মৃত আহাদ গাজীর ছেলে ইউনুস গাজী ও একই গ্রামে মেহের চাঁদ গাজীর ছেলে আলমগীর গাজী।
পুলিশ জানায়, শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের কালিঞ্চী গ্রামের সিদ্দিক গাজীর বাড়ী থেকে হরিনের চামড়া পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় তার বাড়ি হতে একটি হরিনের চামড়াসহ উক্ত দুই জনকে আটক করা হয়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত অফিসার (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।







Visit Today : 224
Who's Online : 7
সর্বশেষ মন্তব্যসমূহ