দেশব্যাপি সাম্প্রদায়িকতা-সন্ত্রাস ও জঙ্গীবাদের প্রতিবাদে প্রতিদিন ভোরে খুলনা মহানগরীতে প্রাত:ভ্রমনকারী ক্লাব সমুহের যৌথউদ্যোগে আজ সকাল সাতটায় খুলনা জেলা পরিষদের সামনে মানব বন্ধন ও সমাবেশ অনুষ্টিত হয় ।
রাইজিং সান হেলথ ক্লাবের সভাপতি অসীম আনন্দ দাসের সভাপতিত্বে অনুষ্টিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন সাবেক প্যানেল মেয়র ক্রীড়া সংগঠক আজমল আহমেদ তপন। গুড মনিং হেলথ ক্লাবের সাধারন সম্পাদক প্রসীত সাহা ও এভারগ্রীন হেলথ ক্লাবের আরিফ নেওয়াজের উপস্থাপনায় বক্তৃতা করেন ফিটনেস ফাষ্ট হেলথ ক্লাবের সভাপতি গোপী কৃষান মুন্ধড়া, খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মকবুল হোসেন মিন্টু,খুলনা চেম্বার অব কমার্সের পরিচালক মফিদুল ইসলাম টুটুল, দৈনিক পূর্বাঞ্চলের চীফ রিপোর্টার অমিয় কান্তি পাল,গুড মনিং হেলথ ক্লাবের সভাপতি শাহেদ ইকবাল টিংকু, এভারগ্রীন হেলথ ক্লাবের সভাপতি রবিউল ইসলাম রবি,রাইজিং সান হেলথ ক্লাবের সাধারন সম্পাদক মোঃ কবীর হোসেন মৃধা,এভারগ্রীন হেলথ ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, গুড মনিং হেলথ ক্লাবের আঃ রশিদ,চাঁন ফারাজি, আলী আফজাল,রাইজিং সান হেলথ ক্লাবের সেখ খালিদ আহমেদ, তাপস সরকার (শিব), ফিটনেস ফাষ্ট ক্লাবের সুভাষ সাহা, সুরেশ রাম প্রমুখ ।
বক্তরা বাংলাদেশের মাটি থেকে সাম্প্রদায়িকতা- সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের লক্ষ্যে সকলকেঐক্যবদ্ধ হওয়ার আহ্Ÿান জানান ।








Visit Today : 187
Who's Online : 6
সর্বশেষ মন্তব্যসমূহ