বেসরকারী উন্নয়ন সংস্থা পরিবর্তন-খুলনা কর্তৃক বাস্তবায়নাধীন “কম্যিউনিটি ডেভেলপমেন্ট সিএসআর প্রোগ্রাম অব কেপিসিএল” প্রকল্পের আওতায় বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ কোর্স শেষে ২৫ এপ্রিল সনদপত্র প্রদান করা হয়েছে।
কেসিসির ৭ নং ওয়ার্ডের উত্তর কাশিপুরস্থ দরিদ্র, সুবিধা বঞ্চিত, বেকার যুব সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করে তোলার লক্ষ্যে উল্লেখিত প্রকল্পের আওতায় তিন মাসব্যাপী মাইক্রোসফট অফিস, গ্রাফিক্স ডিজাইন ও বেসিক ইন্টারনেট ব্রাউজিংয়ের উপর প্রশিক্ষন প্রদান করা হয়। প্রশিক্ষন শেষে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, খুলনা পাওয়ার কোং লিঃ এর প্লান্ট ম্যানেজার শ্রী নাথ আচার্য্য, স্থানীয় সমাজ সেবক মোঃ মোশারফ হোসেন, মাহবুব আলম বাদশা ও পরিবর্তন-খুলনা’র নির্বাহী পরিচালক এম. নাজমুল আজম ডেভিড এছাড়াও উপস্থিত ছিলেন সফল ফ্রিল্যান্সার অঙ্গন, শুভো, ফয়সাল এবং পরিবর্তন-খুলনা’র শেখ মামুনুল হাবিব, শেখ ইমরান ইমন, শিরিন পারভীন, মোঃ নাজমুল হাসান, আকলিমা আক্তার, শাম্মী আক্তার, মনিরুল ইসলাম সাগর।








Visit Today : 149
Who's Online : 5
সর্বশেষ মন্তব্যসমূহ