স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সমাজিক আন্দোলনঃ সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক মতবিনিময়

সরকারের আমলারাই দুর্নীতির পরিচালক ও নিয়ন্ত্রক, তাই তারা দুর্নীতি উচ্ছেদের পরিবর্তে জিডিপি বৃদ্ধির মূলো ঝুলিয়ে জনগণকে ধোকা দিচ্ছে।

 ‘স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সমাজিক আন্দোলনঃ সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক মতবিনিময় সভা আজ সকালে খুলনার স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা এসকল কথা বলেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আবদুস সামাদ।

 প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, দূর্নীতিকে নির্মূল করতে না পারলেও সহনীয় মাত্রায় রাখতে পারলে জিডিপি দ্বিগুণ বেড়ে যাবে ।  এছাড়া সর্বত্র ডিজিটাল বাংলাদেশের বাস্তবায়ন দুর্নীতির প্রবণতা কমিয়ে আনতে ভূমিকা রাখবে।  তিনি বলেন, সরকারীভাবে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে ইতোমধ্যেই উদ্যোগ শুরু হয়েছে।  এর ফলে প্রতিটি দপ্তরে কাজের গতিশীলতা আনাসহ নৈতিকতা চর্চার মাধ্যমে সুশাসন নিশ্চিত করা সম্ভব হবে। বর্তমানে সরকারি অফিসারগণ ইনোভেশন তথা নতুন নতুন আইডিয়ার মাধ্যমে নাগরিক সেবা সহজীকরণে বিশেষ ভূমিকা রাখছেন।  বিভাগীয় কমিশনার বলেন, ইতোমধ্যে অফিসারদের মধ্য থেকে এ সংক্রান্ত ৬৩৫টি প্র¯তাব পাওয়া গেছে।  কুমারখালীর ইউএনও ই-সেবার মাধ্যমে নিজেই পাঁচ হাজার পর্চার কপি প্রদানে ব্যবস্থা নিয়েছেন। তিনি আরও বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় বিভাগীয় প্রশাসন এতদঞ্চলে কীটনাশকমুক্ত ফল ও সবজী উৎপাদনে সার্বিকভাবে সমন্বয় করছে।

 দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন বিষয়ে বি¯স্তারিত বলেন টিআইবি’র নির্বাহী পরিচালক                ড. ইফতেখারুজ্জামান। বিশেষ অতিথির বক্তৃতা করেন শিক্ষাবিদ বেগম মাজেদা আলী। এতে সভাপতিত্ব করেন সনাক খুলনার সভাপতি শেখ আবদুল কাইয়ুম। স্বাগত বক্তৃতা করেন সনাক খুলনার সহসভাপতি এ কে হিরু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সনাক খুলনার সদস্য অধ্যাপক আনোয়ারুল কাদির ।

 অনুষ্ঠানের সুপারিশে বক্তারা বলেন, সরকারের আমলারাই দুর্নীতির পরিচালক ও নিয়ন্ত্রক, তাই তারা দুর্নীতি উচ্ছেদের পরিবর্তে জিডিপি বৃদ্ধির মূলো ঝুলিয়ে জনগণকে ধোকা দিচ্ছে। তারা বলেন, দুর্নীতিবাজদের বিচারের আওতায় আনতে হবে। প্রাতিষ্ঠানিক পরিবেশে সুশাসন নিশ্চিত করতে হবে আর দুর্নীতির বিরুদ্ধে সামাজিকভাবে রুখে দাঁড়াতে গণমানুষের মাঝে মূল্যবোধ জাগ্রত করতে হবে কারণ আমলারা দুর্নীতিতে সাধারণ মানুষকে জড়িয়ে ফেলেছে।

 সভায় বিশিষ্ট শিক্ষাবিদ, বিভিন্ন সরকারি-বেসরকারি আধিকারিকবৃন্দ, সমাজসেবী, নাগরিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *