উন্নয়ন মেলা-২০১৭ আয়োজন উপলক্ষে খুলনা জেলা প্রশাসন ও পিআইডি’র উদ্যোগে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে আজ এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসান উপস্থিত সাংবাদিকদের সামনে মেলা সম্পর্কে বিস্তারিত বলেন।
সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক জানান, ৯ থেকে ১১ জানুয়ারি খুলনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে উন্নয়ন মেলা। এতে খুলনার বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের বিগত ৮ বছরে সরকারের গৃহীত বহুমুখী উন্নয়ন কার্যক্রম তুলে ধরা হবে। খুলনার সার্কিট হাউজ ময়দানে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। জেলা প্রশাসক বলেন, ২০২১ সালের মধ্যে দারিদ্র্যমুক্ত মধ্যম আয়ের দেশ গড়ার অঙ্গীকার পূরনে ইতোমধ্যে সরকারি-বেসরকারি দপ্তরের গৃহীত উন্নয়ন কার্যক্রমের প্রচারণার লক্ষ্যে এ মেলা আয়োজিত হতে যাচ্ছে। এই আয়োজনের মধ্যদিয়ে একইসাথে ঐতিহ্য মন্ডিত খুলনাকে শিল্পনগরী হিসেবে পরিচিত করার উদ্যোগ নতুন করে শুরু করা হবে।
৯ জানুয়ারি সকাল ১০টায় নগরীর শিববাড়ি মোড় থেকে বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউজ মেলা প্রাঙ্গণে শেষ হবে।
এদিন বিকেল ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেলা উদ্বোধন করবেন। মেলায় প্রতিদিন সেমিনার, লোক সংগীত ও সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। ভিডিও চিত্রে মুক্তিযুদ্ধের চেতনা ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন ছাড়াও বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের প্রদর্শনী থাকবে। এতে জাতীয় উন্নয়নের পাশাপাশি খুলনার উন্নয়নের অগ্রগতি তুলে ধরা হবে। মেলা উপলক্ষে ট্রাক সজ্জার মাধ্যমে উন্নয়নমূলক লোক সংগীত পরিবেশন করা হবে।
সম্মেলনে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক হাবিবুল হক খান, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জাহাঙ্গীর হোসেন, বিভাগীয় তথ্য অফিসের উপপরিচালক ম. জাভেদ ইকবাল, পিআইডি’র সিনিয়র তথ্য অফিসার জিনাত আরা আহমেদ, প্রেসক্লাবের সভাপতি এসএম হাবিব, বাসস’র প্রতিনিধি এসএম জাহিদ হোসেন সহ সরকারি দপ্তরের কর্মকর্তা এবং খুলনার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।









Visit Today : 156
Who's Online : 8
সর্বশেষ মন্তব্যসমূহ