বেসরকারী উন্নয়ন সংস্থা পরিবর্তন-খুলনা কর্তৃক বাস্তবায়নাধীন “কম্যিউনিটি ডেভেলপমেন্ট সিএসআর প্রোগ্রাম অব কেপিসিএল” প্রকল্পের আওতায় আজ সকাল ১১ টায় খুলনা সিটি কর্পোরেশনের ৭নং ওয়ার্ডের দুস্থ প্রবীনদের ঈদ উপহার সামগ্রি বিতরণ করা হয়।
উপহার সামগ্রির মধ্যে ছিলো শাড়ী, লুঙ্গি, সেমাই, চিনি, গুড়ো দুধ, নুডুলস, কিসমিস ও মশলা।
অনুষ্ঠানে স্থানীয় সমাজ সেবক মোঃ মোশারফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা পাওয়ার কোং লিঃ এর এজিএম এডমিন শেখ কবির আহম্মেদ। এছাড়াও উপস্থিত ছিলেন পরিবর্তন-খুলনা’র নির্বাহী পরিচালক এম. নাজমুল আজম ডেভিড, প্রকল্পের ম্যানেজার ওয়াহিদ আহম্মেদ চৌধুরি, ওয়েল ফেয়ার অফিসার শেখ মামুনুল হাবিব, প্রোগ্রাম অফিসার শেখ ইমরান ইমন, শিরিন পারভীনসহ স্থানীয় ব্যক্তিবর্গ।








Visit Today : 645
Who's Online : 6
সর্বশেষ মন্তব্যসমূহ