২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা (লিগ্যাল এইড) দিবস-২০১৭। দিবসটি পালন উপলক্ষে খুলনা বিচার বিভাগ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে।
কর্মসূচীর মধ্যে রয়েছে র্যালি, লিগ্যাল এইড মেলা, কারাবন্দীদের সাথে লিগ্যাল এইড বিষয়ে মতবিনিময়, কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
২৮ এপ্রিল (শুক্রবার) সকাল সাড়ে আটটায় খুলনা সার্কিট হাউস থেকে বের করা হবে র্যালি। সাড়ে ১০টা থেকে শুরু হবে জজ আদালত প্রাঙ্গনে লিগ্যাল এইড মেলা। বিকেল তিনটায় হবে খুলনা জেলা কারাগারের কারাবন্দীদের সাথে লিগ্যাল এইড বিষয়ক মতবিনিময় সভা। বিকেল পাঁচটায় জেলা জজ আদালত প্রাঙ্গণে হবে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের এবং সেরা প্যানেল আইনজীবীদের পুরস্কার বিতরণ।







Visit Today : 197
Who's Online : 6
সর্বশেষ মন্তব্যসমূহ