ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আগামীকাল ১ মার্চ বেলা ১১টায় খুলনা ১৫০ মেগাওয়াট গ্যাস টারবাইন বিদ্যুৎ কেন্দ্রকে ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল উন্নীতকরণের উদ্বোধন করবেন।
এ উপলক্ষে আজ (২৮ ফেব্র“য়ারি) সকালে খুলনা ২২৫ মে.ও. কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রের সম্মেলন কক্ষে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। বিদ্যুৎ কেন্দ্রের সার্বিক বিষয়ে প্রেসব্রিফিং করেন নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লি. এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ এম খোরশেদুল আলম। এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব এ টি এম হুমায়ুন কবির, খুলনা কেন্দ্রের প্রধান প্রকৌশলী জাহিদুর রশিদ এবং প্রকল্প পরিচালক মশিউর রহমান। প্রেসব্রিফিং-এ খুলনায় কর্মরত ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
ব্যবস্থাপনা পরিচালক জানান, এ প্রকল্পের ইপিসি চুক্তি স্বাক্ষর হয়েছিল ২০১৩ সালের ১৭ ডিসেম্বর এবং এর কাজ শুরু হয় ২০১৪ সালের এপ্রিল মাসে। ৫০৩ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লি. এ প্রকল্প বাস্তবায়ন করে। প্রকল্পে অর্থায়ন করে এডিবি, বাংলাদেশ সরকার এবং নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লি.। ২০১৬ সালের ২৫ জুন কেন্দ্রটি বাণিজ্যিক উৎপাদন শুরু করে। এর ঠিকাদার প্রতিষ্ঠান হচ্ছে- চায়নার সাংহাই ইলেক্ট্রিক গ্রুপ কো. লি. এবং বৈদেশিক পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে কাজ করে মালয়েশিয়ার মিনকনসাল্ট এসডিএন বিএইচডি। তিনি আরও জানান, বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানির ধরণ হচ্ছে- জ্বালানি ব্যতিরেকে ফ্লু গ্যাস। কেন্দ্রটিতে ডিজেল এবং গ্যাসের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের দু’টি ব্যবস্থাই রাখা হয়েছে। খুলনার খালিশপুর থানার গোয়ালপাড়া মৌজায় ১১ একর জমির ওপর এ বিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত।
উলে¬খ্য, নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লি. বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি সংস্থা। পরে ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিকদের বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়াসহ পুরো কেন্দ্র এলাকা দেখান।









Visit Today : 181
Who's Online : 9
সর্বশেষ মন্তব্যসমূহ