জেলা আইনশৃঙ্খলা এবং সন্ত্রাস-নাশকতা কমিটির মাসিক সভা আজ সকালে খুলনা জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমুল আহসান এতে সভাপতিত্ব করেন।
সভায় জানানো হয় বর্ষ বরণে পহেলা বৈশাখ শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে শহরের নিরাপত্তায় সব রকম প্রস্তুতি রয়েছে। পহেলা বৈশাখসহ বিভিন্ন জাতীয় দিবসে সন্ত্রাস ও জঙ্গীবাদ রুখতে এবং সমাজে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে প্রতিটি মসজিদে গণসচেতনতামূলক বক্তব্য প্রদানের বিষয়ে সভায় অভিমত প্রকাশ করা হয়। ইলিশের সরবরাহ স্বাভাবিক রাখতে জাটকা ইলিশ ধরা নিষিদ্ধ সরকারের নীতিগত সিদ্ধান্ত। তাই পহেলা বৈশাখে সরকারি কোন আয়োজনে ইলিশ থাকবে না। র্যাবের প্রতিনিধি জানান, সম্প্রতি দু’শতটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয় এবং ১০ হাজার জাটকা ইলিশ আটক করা হয়। মার্চ, ২০১৭ তে ভেজাল খাদ্র্যদ্রব্য নিয়ন্ত্রণ করার জন্য পরিচালিত তিনটি অভিযানে তিন মামলায় তিনজন আসামীর কাছ থেকে মোট ১০ হাজার সাতশত টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সভাপতি জানান, মাদকের বিষয়ে জিরো টলারেন্স নীতিগত সিদ্ধান্ত। সর্বোচ্চ সাজা নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে শুধু অর্থদণ্ড যথেষ্ট নয়, তবে কোন নিরাপরাধ ব্যক্তি যেন শাস্তি না পায় । তিনি বলেন, জেলাসহ উপজেলাতেও শতভাগ ই-মোবাইল কোর্ট চালু করতে হবে। পুলিশ সুপার জানান ইতোমধ্যে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়েছে। এছাড়া মাদকের পৃষ্ঠপোষকতাকারীদের সতর্ক করা হয়েছে,
তবে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা কেন নেওয়া হয়নি তা তিনি জানান নি । মাদক বিরোধী গণসচেতনতার ওপরও গুরুত্বারোপ করা হয়।
সভায় জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ, উপজেলা চেয়ারম্যান, সিভিল সার্জন, উপ-পুলিশ কমিশনার (নর্থ), পুলিশ সুপার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, র্যাব প্রতিনিধি ও উপজেলা নির্বাহী অফিসারসহ কমিটির অন্যান্য সদস্যগণ অংশগ্রহণ করেন।
সভায় আইনশৃঙ্খলা প্রতিবেদনে জানানো হয়, খুলনা মহানগরীর আটটি থানায় গত মার্চ মাসে ডাকাতি ১টি, চুরি ১০টি, খুন ১টি, অস্ত্র আইন ১টি, দ্রুত বিচার ১টি, ধর্ষণ ৪টি, নারী ও শিশু নির্যাতন ৩১টি, নারী ও শিশু পাচার ৩টি, মাদকদ্রব্য ১৮১টি এবং অন্যান্য ২৬টিসহ মোট ২৫৯টি মামলা দায়ের হয়েছে। গত ফেব্রুয়ারি মাসে এ সংখ্যা ছিল ১৬১টি।
জেলার নয়টি থানায় গত ফেব্রুয়ারি মাসে ডাকাতি ২টি, রাহাজানি ১টি, চুরি ৩টি, খুন ৪টি, অস্ত্রআইনে ৩টি, ধর্ষণ ৬টি, অপহরন ১টি, নারী ও শিশু নির্যাতন ৩৪টি, নারী ও শিশু পাচার ৫টি ও মাদকদ্রব্য ১২৭টি এবং অন্যান্য আইনে ৮২টিসহ মোট ২৬৮টি মামলা দায়ের হয়েছে। গত ফেব্রুয়ারি মাসে এ সংখ্যা ছিল ১৭৮টি।








Visit Today : 654
Who's Online : 9
সর্বশেষ মন্তব্যসমূহ