বঙ্গোপসাগরে কয়লাবাহী জাহাজ ডুবি, উদ্ধার ১৬

বঙ্গোপসাগরে সুন্দরবনের কাছে এক হাজার মেট্রিকটন কয়লা নিয়ে ‘এমভি আইজগাঁতি’ নামে একটি কোস্টার জাহাজ ডুবে গেছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কোস্টারে থাকা ১২ জন নাবিক ও ৪ জন নিরাপত্তাকর্মীকে বসুন্ধারা-৩৭ নামে ফ্লাইঅ্যাস বোঝাই কোস্টার জাহাজ উদ্ধার করেছে।

আজ শুক্রবার সকাল ৮টার দিকে বঙ্গোপসাগরের ৭ নম্বর ফেয়ারওয়ে বয়ার কাছে কয়লা বোঝাই কোস্টারটি ডুবে যায়। মংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার মো. ওয়ালিউল্লাহ বলেন, দক্ষিণ আফ্রিকা থেকে ৪৮ হাজার মেট্রিকটন কয়লা নিয়ে এমভি লেডিমেরী নামে একটি জাহাজ ১২ নম্বর ফেয়ারওয়ে বয়ায় অবস্থান করছিলো। ‘এমভি আইজগাঁতি’ নামে কোস্টার জাহাজটি এমভি লেডিমেরী নামের মাদার ভ্যাসেল থেকে কয়লা নিয়ে যশোরের নওয়াপাড়া এলাকার উদ্দেশে রওনা হয়। সকাল ৮টার দিকে মংলা বন্দর থেকে প্রায় ১৩০ নটিক্যাল মাইল দূরে ডুবচরে ধাক্কা লেগে কোস্টারটি ডুবে যায় বলে এর স্থানীয় স্টিভিডরস মেসার্স নূরু অ্যান্ড সন্সের স্বত্ত্বাধিকারী এইচ এম দুলাল তাদের জানিয়েছেন। তিনি বলেন, যে এলাকায় কোস্টারটি ডুবেছে ওই এলাকা সব সময় উত্তাল থাকে। এ কারণে নৌযানটির অবস্থান শনাক্ত করা সম্ভব হচ্ছে না। তবে কয়লা আমদানিকারক প্রতিষ্ঠান নওয়াপাড়া ট্রেডার্সকে কোস্টারটি উদ্ধারের ব্যবস্থা নিতে বলা হয়েছে।

 বন্দরে পণ্য ওঠানামার কাজে নিয়োজিত স্থানীয় প্রতিষ্ঠান (স্টিভেডোর) মেসার্স নুরু অ্যান্ড সন্সের সত্ত্বাধিকারী এইচ এম দুলাল বলেন, যশোরের নওয়াপাড়া এলাকার নওয়াপাড়া ট্রেডার্স দক্ষিণ আফ্রিকা থেকে ৪৮ হাজার মেট্রিকটন কয়লা আমদানি করেছে। এমভি লেডিমেরি নামের একটি জাহাজে করে ওই কয়লা মংলায় আসার পর গত বৃহস্পতিবার রাতে থেকে খালাস শুরু হয়। জাহাজ থেকে কয়লা নিয়ে কোস্টার এমভি আইজগাঁতি সকালে নওয়াপাড়ার উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু সাত নম্বর ফেয়ারওয়ে বয়া এলাকায় ডুবোচরে ধাক্কা খেয়ে নৌযানটির তলা ফেটে যায়। পরে ধীরে ধীরে পানি উঠে কোস্টারটি তলিয়ে যায় বলে আমরা খবর পেয়েছি। একই সময়ে ফ্লাইঅ্যাশ নিয়ে ওই পথ দিয়ে যাচ্ছিল বসুন্ধরা-৩৭ নামের আরেকটি কোস্টার। তারা ডুবতে থাকা এমভি আইজগাঁতির ১২ জন নাবিক ও চারজন নিরাপত্তা কর্মীর সবাইকে উদ্ধার করেন বলে জানান দুলাল।

বন্দর সংশ্লিষ্টরা জানান, এমভি আইজগাঁতির সুন্দরবনের ভেতর দিয়ে নওয়াপাড়ায় যাওয়ার কথা থাকলেও যেখানে সেটি দুর্ঘটনায় পড়েছে তা সুন্দরবন থেকে বেশ দূরে। এর আগে গতবছর মার্চে ১ হাজার ২৩৫ টন কয়লা নিয়ে সি হর্স-১ নামে একটি কোস্টার তলা ফেটে সুন্দরবনের শেলা নদীতে ডুবে যায়। ২০১৪ সালের ৯ ডিসেম্বর ওই শেলা নদীতেই ওটি সাউদার্ন স্টার-৭ নামে একটি অয়েল ট্যাঙ্কার ডুবে বিস্তীর্ণ এলাকায় তেল ছড়িয়ে ব্যাপক দূষণের শঙ্কা তৈরি হয়। ওই সময় থেকে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশবাদী সংগঠন সুন্দরবনের ওই নৌপথটিতে যান চলাচল বন্ধের দাবি জানিয়ে আসছে।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *