মহান ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃ ভাষা ও শহীদ দিবসে ভাষা সৈনিক ডাঃ আশরাফ হোসেন খান স্মৃতি সংসদ ও গবেষণা কেন্দ্রের কেন্দ্রীয় কার্যালয় ১/১ টুটপাড়া সেন্ট্রাল রোড, খুলনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খুলনা আবৃত্তি চর্চা সমন্বয় মঞ্চের সহ-সভাপতি রূপসী ফাতেমা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা আঞ্চলিক লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের উপ-পরিচালক সৈয়দ রবিউল আলম, বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট সরকারী বক্ষব্যাধি ক্লিনিকের প্রধান ও সিনিয়র কন্সালট্যান্ট ডা: মাহামুদ হোসেন খান।
সভায় বক্তারা শহীদ দিবস ও ভাষা আন্দোলনের বিভিন্ন তাৎপর্য বর্ণনা করে গতিশীল বাংলাদেশ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। জাতিসংঘের অন্যতম অফিসিয়াল ভাষা হিসেবে বাংরাকে অন্তর্ভুক্তির জন্যও তারা দাবি জানান।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফজলুল বারি বাবুল, আবৃত্তিশিল্পী তাপসী ফাতেমা, প্রাক্তন প্রধান শিক্ষক জেরিনা বানু প্রমুখ।
পরে ভাষা সৈনিক ডাঃ আশরাফ হোসেন খান স্মৃতি সংসদ’র পক্ষ থেকে বিনামূল্যে গরীব রুগীদের চিকিৎসা সেবা প্রদান করা হয়।







Visit Today : 122
Who's Online : 5
সর্বশেষ মন্তব্যসমূহ