জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের উদ্যগে খুলনা’র রূপসা উপজেলার তিলক এলাকায় আজ এক ভেজাল বিরোধী অভিযান পরিচালিত হয়।
অভিযানে অপরিচ্ছন্ন পরিবেশে অবৈধ প্রক্রিয়ায় পনণ্য উৎপাদন করা, মূল্য তালিকা প্রদর্শন না করা, পণ্যের গায়ে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ হওয়ার তারিখ না থাকা, মেয়াদ উত্তীর্ণ পনণ্য বিক্রি করা ও লাইসেন্স না থাকার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৩৭ ধারা অনুযায়ী আসাদুল্লাহ ড্রাগকে তিন হাজার টাকা, রামপাল ফার্মেসীকে তিন হাজার টাকা, বিসমিল্লাহ ফার্মেসীকে দুই নহাজার টাকা, চৈতী ফার্মেসীকে পাঁচ হাজার টাকা সহ মোট ১৩ (তের) হাজার টাকা জরিমানা করা হয়।
এই অর্থ তাৎক্ষণিক ভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলির নিকট থেকে আদায় করা হয়। অভিযানকালে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ জানানো হয়।
খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক শীকদার শাহীনুর আলম এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন জেলা পুলিশ ও ক্যাব’র প্রতিনিধিগণ।








Visit Today : 269
Who's Online : 14
সর্বশেষ মন্তব্যসমূহ