যুবদের জাগরণ বাংলাদেশের উন্নয়ন

নানা আয়োজনের মধ্যদিয়ে আজ খুলনায় জাতীয় যুব দিবস-২০১৭ পালিত হয়। অনুষ্ঠানে মধ্যে ছিল আলোচনা সভা, বৃক্ষরোপণ, যুব সমাবেশ, যুব ঋণের চেক ও যুব কল্যাণ তহবিল অনুদানের চেক  বিতরণ। খুলনা যুব উন্নয়ন অধিদপ্তর এসব অনুষ্ঠানের আয়োজন করে। এবারে দিবসের প্রতিপাদ্য ‘যুবদের জাগরণ বাংলাদেশের উন্নয়ন’।

যুব দিবস উপলক্ষে সকালে খুলনা যুব উন্নয়ন অধিদপ্তর মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসক মোঃ আমিন উল আহসান ।

প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, দেশে মোট জনসংখ্যার এক তৃতীয়াংশ যুব সমাজ। সরকার এই বৃহৎ জনগোষ্ঠীকে জনসম্পদে রূপান্তর করতে নানামূখী উদ্যোগ গ্রহণ করেছে। যুব উন্নয়ন অধিদপ্তর থেকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ নিয়ে যুব ও যুব মহিলাদের আত্মবিশ্বাস, একাগ্রতা ও ধৈর্য্য নিয়ে আত্মকর্মসংস্থানে নিয়োজিত হতে হবে। প্রাপ্ত প্রশিক্ষণের পাশাপাশি নিজস্ব উদ্ভাবনী চিন্তুা দিয়ে তিনি যুবকদের নিজের ও দেশের উন্নয়ের জন্য কাজ করার আহবান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার সি এ হালিম, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক শেখ মাইনুল হক এবং যুব উন্নয়ন অধিদপ্তর ডেপুটি কো-অর্ডিনেটর  এইচ এম নুরুজ্জামান। এতে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ মোস্তাক উদ্দীন।  স্বাগত বক্তৃতা করেন খুলনা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মতিয়ার রহমান।

পরে প্রধান অতিথি যুব ঋণের চেক এবং যুব সংগঠনের মাঝে কল্যাণ তহবিলের অনুদানের চেক বিতরণ করেন।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *