জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে খুলনার রূপসা উপজেলার পূর্ব রূপসা বাজার এলাকায় আজ এক ভেজাল বিরোধী অভিযান পরিচালিত হয়।
অভিযানে অপরিচ্ছন্ন পরিবেশে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন করা, মূল্য তালিকা প্রদর্শন না করা, পণ্যের গায়ে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ হওয়ার তারিখ না থাকা, ওজনে কারচুপি করা, সর্বোচ্চ খুচরো বিক্রয় মূল্য না লেখা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করা ও লাইসেন্স না থাকার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯’র ৩৭ ধারা অনুযায়ী নিউ ভাই ভাই-১ কসমেটিকসকে দুাই হাজার টাকা, কিছু কিনি ফ্যাশানকে দুই হাজার টাকা, রকমারী কসমেটিকসকে এক হাজার টাকা, নিউ ভাই ভাই-২ কসমেটিকসকে এক হাজার টাকা সহ মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানাকৃত অর্থ তাৎক্ষণিক ভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলির নিকট থেকে আদায় করা হয়। অভিযানকালে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার জন্য অনুরোধ জানানো হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক শিকদার শাহীনুর আলম’র নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন জেলা পুলিশ ও ক্যাব’র প্রতিনিধিগণ।









Visit Today : 707
Who's Online : 11
সর্বশেষ মন্তব্যসমূহ