কম্যিউনিটি ডেভেলপমেন্ট সিএসআর প্রোগ্রাম অব কেপিসিএল প্রকল্পের আওতায় পরিবর্তন-খুলনার আয়োজনে উত্তর কাশিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিজয় দিবস উদযাপন করা হয়।
দিবসটি উদযাপনের লক্ষ্যে দিন ব্যাপী উৎসব মুখর পরিবেশে শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার মধ্যে ছিলো মুক্তিযুদ্ধের উপর রচনা লেখা, সুন্দর বাংলা হাতের লেখা, চিত্রাঙ্কণ ও কবিতা আবৃত্তি। প্রতিযোগিতার শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা পাওয়ার কোম্পানী লিঃ এর জেনারেল ম্যানেজার প্ল্যান্ট শ্রীনাথ আচার্য্য। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের এসএমসি সভাপতি মোঃ মোর্শারফ হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিবর্তন-খুলনা’র নির্বাহী পরিচালক এম. নাজমুল আজম ডেভিড, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নার্গিস সুলতানা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্পের প্রোগ্রাম অফিসার শিরিন পারভীন। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় সমাজ সেবক মোঃ মুরাদ হোসেন, মাহবুব আলম বাদশা, প্রকল্পের ম্যানেজার ওয়াহিদ আহম্মেদ চৌধুরী, ওয়েলফেয়ার অফিসার শেখ মামুনুল হাবিব ও প্রোগ্রাম অফিসার শেখ ইমরান ইমন। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।








Visit Today : 207
Who's Online : 5
সর্বশেষ মন্তব্যসমূহ