এক হোটেল কর্মীকে যৌন নিপীড়নের দায়ে সৌদি আরবের একজন কূটনীতিককে বেত্রাঘাত ও ২৬ মাসের বেশি কারাদ- দিয়েছে সিঙ্গাপুরের একটি আদালত।
দন্ডিত বান্দের ইয়াহিয়া আ. আলজাহরানি (৩৯) সৌদি আরবের বেইজিং দূতাবাসে নিযুক্ত আছেন।
গত বছর ছুটি কাটানোর সময় তিনি সিঙ্গাপুর সিটিতে শিক্ষানবীশ হোটেলকর্মীর সঙ্গে এই ঘটনা ঘটান বলে সিঙ্গাপুরভিত্তিক দৈনিক স্ট্রেইটস টাইমস গত শুক্রবার জানিয়েছে। এই সৌদি কূটনীতিককে চারটি বেত্রাঘাত করতে বলা হয়েছে আদালতের রায়ে। তিনি রায়ের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছেন। সিঙ্গাপুরে পুরুষ অপরাধীদের বেত্রাঘাতের বিধান রয়েছে। যৌন নিপীড়ন, মাদক সংক্রান্ত অপরাধ, দাঙ্গা ও ভাংচুর এবং অবৈধ অভিবাসীদের এই শাস্তি দেওয়া হয়। সৌদি আরবেও এই শাস্তির প্রচলন রয়েছে।







Visit Today : 658
Who's Online : 11
সর্বশেষ মন্তব্যসমূহ