খুলনা আঞ্চলিক তথ্য অফিস, পিআইডি’র পিআরএল ছুটিতে থাকা কর্মচারি আব্দুল আলিম গতকাল রবিবার সন্ধ্যায় ফরিদপুর থেকে ঢাকা যাওয়ার পথে মানিকগঞ্জের শিবালয়ে আরপাড়া এলাকায় বাস দুর্ঘটনায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি……রজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র এবং এক কন্যা রেখে যান। আজ (সোমবার) বাদ যোহর তার নিজ গ্রাম ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাড়াগ্রামের কবরস্থানে দাফন করা হয়।
মরহুমের মৃত্যুতে আঞ্চলিক তথ্য অফিসের সকল কর্মকর্তা-কর্মচারি গভীর শোক প্রকাশ এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।








Visit Today : 257
Who's Online : 9
সর্বশেষ মন্তব্যসমূহ