আজ বিকালে খুলনায় বে-সরকারী সংস্থা অ্যাওসেড’র সভাকক্ষে বাংলাদেশে কর্মরত বেসরকারী উন্নয়ন সংস্থাসমূহের শীর্ষ সমন্বয়কারী প্রতিষ্ঠান এডাব খুলনা জেলা শাখা কতৃক আয়োজিত ২১ ফেব্রুয়ারী আন্তজাতিক মাতৃভাষা দিবসের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন এডাব জেলা শাখার সভাপতি ও বনফুলের নিবাহী পরিচালক জাকিয়া আখতার হোসেন। সভাপরিচালনা করেন এডাব খুলনা জেলার সদস্য সচিব ও পরিবর্তন-খুলনার এম. নাজমুল আজম ডেভিড । সভায় বক্তব্য রাখেন সিএসএস এর পরিচালক সাজ্জাদুল করিম পান্থ, মৃৎ শিল্প উন্নয়ন সংস্থার অসীম কুমার পাল,কারিতাস বাংলাদেশ এর পবিত্র কুমার মন্ডল, এওসেড এর শামীম আরফীন, পথিকৃত এর কিউ এস ইসলাম মুক্ত, দিপ্তী ফাউন্ডেশনের রাফায়েল খান, , পরিবতন-খুলনার মোস্তাফিজুর রহমান বাবু, , পথিকৃত এর অনামিকা দাস পপি, মায়ের আচঁল এর রানী সুলতানা, নবলোক এর রিয়াদুল করিম, এ্যাওসেড এর সৈয়দ মুক্তাদিরুল ইসলাম, হেলেনা খাতুনসহ বিভিন্ন উন্নয়ন সংস্থার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধায়নে ছিলেন এডাব আঞ্চলিক সমন্বয়কারী মোঃ রেজাউল করিম ।








Visit Today : 525
Who's Online : 3
সর্বশেষ মন্তব্যসমূহ