আগামীকাল ১ নভেম্বর জাতীয় যুব দিবস ২০১৮। দিবসটি পালন উপলক্ষে খুলনা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে যুব সমাবেশ, র্যালি, উদ্বোধন অনুষ্ঠান, বৃক্ষরোপণ কর্মসূচি, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ এবং পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি গ্রহণ করেছে। দিবসের এবারের প্রতিপাদ্য ‘জেগেছে যুব গড়বে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’।
এ উপলক্ষে ১ নভেম্বর সকাল সাড়ে আটটায় শিববাড়ি মোড়ে অনুষ্ঠিত হবে যুব সমাবেশ। সকাল নয়টায় একই স্থানে যুব উন্নয়ন ভবন পর্যন্ত বর্ণাঢ্য র্যালি বের হবে। সকাল সাড়ে নয়টায় যুব ভবন চত্ত্বরে দিবসের উদ্বোধন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হবে। সকাল ১০টায় যুব ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হবে আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ। এসকল অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন খুলনার বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া। এছাড়াও যুব উন্নয়নের আওতাধীন বিভিন্ন সংগঠন বিষয়ভিত্তিক বিভিন্ন কর্মসূচি পালন করবে।







Visit Today : 192
Who's Online : 7
সর্বশেষ মন্তব্যসমূহ