ইউনিয়ন-ওয়ার্ড দলনেত্রীদের অস্ত্রসহ মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত

৯ আনসার ব্যাটালিয়ন সদর, ইলাইপুর, রূপসা, খুলনা রেঞ্জে ১০ জেলার ৩৭ জন ইউনিয়ন-ওয়ার্ড দলনেত্রীর ২৮দিন ব্যাপী অস্ত্রসহ মৌলিক প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান আজ সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক, আনসার ও ভিডিপি খুলনা রেঞ্জ, মোল্লা আমজাদ হোসেন, পি এ এম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধিনায়ক,৯ আনসার ব্যাটালিয়ন মোঃ আসাদুজ্জামান গনী।

সমাপনী অনুষ্ঠানে পরিচালক মোল্লা আমজাদ হোসেন বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় শোষণ ও দুর্নীতিমুক্ত একটি সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ গঠনে আনসার ও ভিডিপি বাহিনীর সদস্যদের নিরলসভাবে কাজ করতে হবে। সন্ত্রাস দমন, বাল্য বিবাহ রোধ, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ, আর্থসামাজিক উন্নয়নসহ প্রশিক্ষণলব্ধ জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগিয়ে নিজের এবং দেশের উন্নয়ন ঘটানোর জন্য সকলের প্রতি তিনি আহ্বান জানান। এই প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীগণ উপকৃত হবেন এবং সংগঠনও উপকৃত হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রেঞ্জ কার্যালয়ের সার্কেল অ্যাডজুট্যান্ট, মোহাম্মদ মিরাজুল ইসলাম খান, থানা আনসার ও ভিডিপি অফিসার, খুলনা সদর, ইউনুফ আলী মোল্লা ও অন্যান্য প্রশিক্ষকবৃন্দ।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *