একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ও সার্বিক বিষয়ে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও নারী নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা আজ বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ হেলাল হোসেন এর সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল শ্রেণি-পেশার মানুষের স্বতস্ফুর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে সরকারের চেষ্টা অব্যাহত আছে। বিগত সময়ের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা হবে। অধিকাংশ ভোটার ইভিএম পদ্ধতিতে প্রথম ভোট দেবেন। তাই ভোটারদের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টির জন্য জনবহুল স্থানে ইভিএম এ ভোটপ্রদান পদ্ধতি প্রদর্শন করা হচ্ছে। নির্বাচনের আগেই ইভিএম বিষয়ে ভোটারদের সকল উৎকন্ঠা দূর হবে বলে আশা করা যায়। ইভিএম পদ্ধতিতে বায়োমেট্রিক যাচাই ও ব্যক্তির উপস্থিতি বাধ্যতামূলক হওয়ায় কেন্দ্র দখল করে ভোট প্রদান, জালভোট দেয়া, একজনের ভোট অন্যজন বা দ্বিতীয়বার ভোট দেয়া সম্ভব নয়। এক্ষেত্রে ভোট গ্রহণের পর স্বল্প সময়ে কেন্দ্রের ফলাফল ঘোষণা করা সম্ভব হবে। সুতরাং কোন প্রকার গুজব বা হুমকিতে ভোটারদের আতঙ্কিত না হতে জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন আহবান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনার পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জিয়াউর রহমানসহ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, নারী নেত্রী, সুশীল সমাজ ও এনজিও প্রতিনিধিরা।








Visit Today : 201
Who's Online : 5
সর্বশেষ মন্তব্যসমূহ