একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা রিটার্নিং অফিসারের গণবিজ্ঞপ্তি

নির্বাচন কমিশন ৮ নভেম্বর, ২০১৮ তারিখের প্রজ্ঞাপনের মাধ্যমে প্রত্যেক নির্বাচনী এলাকার ভোটারগণকে স্ব স্ব নির্বাচনী এলাকা হতে একজন করে জাতীয় সংসদ সদস্য নির্বাচত করার জন্য নিম্নলিখিত পুন:সয়মসূচি ঘোষণা করেছে।

ঘোষিত সময়সূচি অনুযায়ী রিটার্নিং অফিসার অথবা সহকারী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৮ নভেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ২ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৯ ডিসেম্বর এবং ভোট গ্রহণের তারিখ ৩০ ডিসেম্বর।

খুলনার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ হেলাল হোসেন আরও জানান, আগামী ২৮ নভেম্বর ২০১৮ তারিখ অথবা উক্ত তারিখের পূর্ববর্তী কোন দিনে সকাল নয়টা হতে বিকেল পাঁচটা পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনী এলাকা হতে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য ইচ্ছুক প্রার্থীদের নিকট হতে রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র গ্রহণ করা হবে।

উল্লেখ্য, সরাসরি মনোনয়নপত্র দাখিলের পাশাপাশি অনলাইনে মনোনয়নপত্র দেয়ারও সুযোগ রয়েছে।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *