খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে পোস্টগ্রাজুয়েট ডিপ্লোমা ইন এডুকেশন(পিজিডিএড) প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাতালিকায় অন্তর্ভুক্ত প্রার্থীদের আগামী ১৫ জুলাই সকাল ১০ থেকে বিকেল ৩ টা পর্যন্ত শহীদ সৈয়দ নজরুল ইসলাম ভবনের (পুরাতন প্রশাসনিক ভবন, ২য় তলা) আইইআর অফিসে ভর্তি করা হবে।
নির্ধারিত তারিখ ও সময়ে উপস্থিত না থাকলে পরবর্তীতে ভর্তির ব্যাপারে কোনো প্রার্থীর দাবি গ্রহণযোগ্য হবে না। ভর্তি সম্পন্নকারী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ( ১৫ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত জরিমানা ছাড়া এবং ১৮ জুলাই থেকে ১৯ জুলাই পর্যন্ত জরিমানাসহ) কোর্স রেজিস্ট্রেশন করতে হবে। ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস আগামী ১৫ জুলাই থেকে শুরু হবে। নির্ধারিত সময়ে অর্থাৎ ১৯ জুলাই তারিখের মধ্যে কোনো প্রার্থী কোর্স রেজিস্ট্রেশন না করলে তার ভর্তি বাতিল হবে বলে সংশ্লিষ্ট ইনস্টিটিউটের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।








Visit Today : 225
Who's Online : 11
সর্বশেষ মন্তব্যসমূহ