‘সবার জন্য চক্ষু সেবা’ এ প্রতিপাদ্য নিয়ে খুলনায় পালিত হয় বিশ্ব দৃষ্টি দিবস-২০১৮। এ উপলক্ষে খুলনা সিভিল সার্জন দপ্তর এবং জেনারেল হাসপাতালের যৌথ উদ্যোগে আজ (বৃহস্পতিবার) সকালে খুলনা জেনারেল হাসপাতালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
খুলনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ মাহাবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সাবেক সিভিল সার্জন ডাঃ মোঃ হামে জামাল। প্রধান বক্তা ছিলেন চক্ষু বিশেষজ্ঞ ডাঃ সত্যজিৎ মন্ডল। এসময় চিকিৎসক, নার্স ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকার সকলের জন্য চক্ষুসেবা নিশ্চিত করতে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করছে। চোখ আমাদের দেহের অত্যন্ত প্রয়োজনীয় একটি অঙ্গ। তাই চোখের বেশি যত্ন নেয়া আমাদের দায়িত্ব। বাংলাদেশে অন্ধত্বের অন্যতম কারণ ডায়াবেটিকস ও চোখে ছানি পড়া। চোখের সমস্যা হলে চিকিৎসকের পরার্মশ নিতে হবে। সকল মানুষের চক্ষুসেবা নিশ্চিত করা সরকারের পাশাপাশি চিকিৎসকদের কর্তব্য। প্রতিদিন মাছ, ডিম, প্রচুর শাকসবজি ও ফলমূল খাওয়া চোখের জন্য উপকারী।
এর আগে জেলারেল হাসপাতাল চত্ত্বর থেকে বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল চত্বরে এসে শেষ হয়। র্যালিতে চিকিৎসক, নার্স ও এনজিও ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে।








Visit Today : 675
Who's Online : 10
সর্বশেষ মন্তব্যসমূহ