জনস্বার্থে মানসম্মত পণ্য সামগ্রী ক্রয় ও বিক্রয় নিশ্চিতকরণ, মেট্রিক পদ্ধতির প্রচলন, ওজন ও পরিমাপে কারচুপিরোধে বাংলাদেশ স্ট্যান্ডর্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) খুলনার উদ্যোগে নভেম্বর মাসে খুলনা বিভাগের মেহেরপুর, মাগুরা ও ঝিনাইদহ জেলায় মোট সাতটি মোবাইল কোর্ট পরিচালনা করে ৪২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনাকালে ওজন ও পরিমাপ অধ্যাদেশ লংঘনের দায়ে বিভিন্ন বেকারি, চানাচুর ফ্যাক্টিরী, ফলের দোকান, ডিপার্টমেন্টাল ষ্টোর, পানির ফ্যাক্টরী ও পেট্রোল পাম্প মালিকের বিরুদ্ধে ১১টি মামলা দায়ের এবং ৪২ হাজার টাকা জরিমানা আদায়ের মাধ্যমে মামলাগুলো নিষ্পত্তি করা হয়। এছাড়া নভেম্বর মাসে খুলনা মহানগরী ও জেলার বিভিন্ন এলাকার ফলের দোকান থেকে আপেল, আঙ্গুর, মাল্টা এবং কমলার নয়টি নমুনা সংগ্রহ করে ফরমালিনের উপস্থিতি পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরীক্ষায় কোন ফরমালিনের উপস্থিতি পাওয়া যায়নি। এসময় ২৩টি বিশেষ অভিযান ও স্কোয়াড পরিচালনা করা হয় এবং আইন লংঘনের দায়ে সংশ্লিষ্ট আদালতে চারটি নিয়মিত মামলা দায়ের করা হয়।
তবে বিশেসজ্ঞগণ ফলমূলে ফরমালিন পরিক্ষাকে হাস্যকর এবং অবৈজ্ঞানিক পন্থা বলে অভিহিত করেছেন, কারণ তারা বলেন, একমাত্র আমিশ জাতিয় পদার্থ ছাড়া ফরমালিন কাজ করে না। তাই ফলমূলে ফরমালিন পরীক্ষা অজ্ঞতার নামান্তর।








Visit Today : 141
Who's Online : 14
সর্বশেষ মন্তব্যসমূহ