একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ ও ৪ আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ সালাউদ্দিন জুয়েল এবং আব্দুস সালাম মুর্শিদী।আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় খুলনা জেলা প্রশাসক ও জেলা রির্টানিং অফিসার মো. হেলাল হোসেনের হাতে স্ব স্ব মনোনয়ন পত্র দু’টি জমা দেন প্রার্থীরা।
এসময়ে প্রার্থীদ্বয় সাংবাদিকদের প্রশ্নে জবাবে বলেন, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা’র অব্যহত উন্নয়নকে এগিয়ে নিতে আমরা দক্ষিণাঞ্চলের জনগোষ্ঠীকে এক করে কাজ করবো। দক্ষিণাঞ্চলকে দ্বিতীয় অর্থনৈতিক রাজধানী করতে যা যা করণীয় তার সবই আমরা করবো ইনশাল্লাহ। এসময়ে তাঁরা আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বে দাড় করিয়েছেন আর আমরা শেখ হাসিনার সহযোগিতায় স্থানীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে খুলনাকে উন্নয়নের রোল মডেল হিসেবে দাড় করাবো ইনশাল্লাহ। সেজন্যে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন খুলনা-২ ও ৪ আসনের প্রার্থী দ্বয়।
এসময়ে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আলহাজ্ব মিজানুর রহমান মিজান এমপি, জাতীয় কমিটির সদস্য এ্যাড. চিশতি সোহরাব হোসেন শিকদার, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোল্লা জালাল উদ্দিন, কাজি আমিনুল হক সহ দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ ও কর্মীগণ।








Visit Today : 143
Who's Online : 14
সর্বশেষ মন্তব্যসমূহ