স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে খুলনা জেলা প্রশাসনের সহযোগিতায় এবং বাংলাদেশ শিশু একাডেমী খুলনার আয়োজনে শিশু একাডেমীতে আজ বিকেলে চিত্রাংকন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল।
এসময় জেলা শিশু বিষয়ক অফিসার মোঃ আবুল আলম, জেলা কালচারাল অফিসার সুজিত কুমার সাহা এবং খুলনা নাট্য নিকেতনের সাধারণ সম্পাদক মোঃ মোখলেছুর রহমান বাবলু উপস্থিত ছিলেন।
বিকেলে বাংলাদেশ শিশু একাডেমী খুলনার অফিস প্রাঙ্গণে ‘চিরঞ্জীব বঙ্গবন্ধু’ প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। এ ছাড়াও একই স্থানে বিকেল তিনটা থেকে ছয়টা পর্যন্ত বাংলাদেশ শিশু একাডেমী কর্তৃক প্রকাশিত বঙ্গবন্ধু বিষয়ক গ্রন্থের প্রদর্শন ও বিক্রয় করা হয়।







Visit Today : 15
Who's Online : 9
সর্বশেষ মন্তব্যসমূহ