নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দারাও, সাংবিধানিক গণতান্ত্রিক প্রক্রিয়া শান্তি-ঊন্নয়নের ধারা এগিয়ে নাও, দুর্নীতি ও বৈসম্যের অবসান কর, সুশাসন ও সমাজতন্ত্রের পথ তৈরি কর। এই শ্লোগানকে সামনে নিয়ে জাসদের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।
আজ ৩১ অক্টোবর জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ’র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাসদ খুলনা জেলা ও মহানগর শাখার আয়োজনে বিকাল ৪ টায় খুলনা শহীদ হাদিস পার্কে সমাবেশ ও সমাবেশ পরবর্তি এক বর্নাঢ্য র্যালি-মশাল মিছিল অনুষ্ঠিত হয়। জাসদ খুলনা জেলার সভাপতি শেখ গোলাম মোর্তুজার সভাপতিত্বে এবং জেলা জাসদের সাধারন সম্পাদক স,ম,রেজাউল করিমের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথীর বক্তব্য প্রদান করেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, খুলনা ২ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাসদ মনোনিত সংসদ পদপ্রার্থী খালিদ হোসেন।
প্রধান অতিথী বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও শোষনহীন সমাজ প্রতিষ্ঠা তথা সমাজতান্ত্রিক রাষ্ট্র গঠনের প্রত্যয় নিয়ে একঝাক মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে ১৯৭২ সালের ৩১ অক্টোবর জাসদ প্রতিষ্ঠা লাভ করে। আপোষহীন সংগ্রামের ধারায় জাসদের হাজার-হাজার নেতা কর্মি জীবনদান করেছেন। জাসদ তার সেই লক্ষ্য ও আদর্শ থেকে এক পাও সরে দাড়ায়নি। মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি,স্বধীনতা বিরোধী গোষ্টি ১৯৭৫ এর ১৫ আগষ্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারকে নির্মমভাবে হত্যার মধ্য দিয়ে খুনি মোস্তাক ও পরবর্তি সামরিক শাষকরা বাংলাদেশকে পাকিস্তান পন্থী জঙ্গী ,সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করতে সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করে। বিএনপি-জামাত গোষ্টি জঙ্গীবাদ ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করে। জঙ্গীবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে বর্তমান সরকার শক্তহাতে দমন নীতি গ্রহণ করেছে এবং দেশকে উন্নয়নের ধারায় এগিয়ে নিচ্ছে। তাই এই ধারাকে অব্যাহত রাখতে আগামী নির্বাচনে জনতার ভোটে বিজয় নিশ্চিত করে আবার মুক্তিযুদ্ধের বর্তমান সরকারকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে।
অন্যান্য বক্তারা বলেন মুক্তিযুদ্ধো বিরোধী বিএনপি-জামাত গোষ্টি জঙ্গিবাদের লালন-পালনকারী,তারা প্রত্যক্ষ ও পরক্ষভাবে জঙ্গি তৎপরতা চালাচ্ছে। তাই এদেশ থেকে চিরতরে জঙ্গী নির্মূল করতে হলে জঙ্গী ও জঙ্গীর সংগীদের রাজনৈতিক সামাজিক ভাবে বিদায় করতে হবে। মুক্তিযুদ্ধের অসমাপ্ত কাজ সম্পন্ন করা, দুর্নীতি ও বৈসম্যের অবসান করে সুশাসন ও সমাজতন্ত্রের বাংলাদেশ গড়া তা অর্জনে জাসদ জনগনকে নিয়ে রাজপথে লড়াই-সংগ্রাম করে যাবে।
অন্নান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন, জাসদ মহানগর সাধারন সমবপাদক আরিফুজ্জামান মন্টু,সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক মুন্সি, জেলা নারী জোট সভাপতি রুনা লায়লা,জাসদ জেলার মহিলা সম্পাদিকা রেহেনা আক্তার, জাসদ নেতা, শেখ মোসারেফ হোসেন, আকবর আলী শেখ,মহত শেখ,জাকির শেখ,চাঁন মিয়া,রাসেদুল হাসান বাবলু,কবির হোসেন হাওলাদার, বাচ্চু মিয়া ,ইকবাল,পরিতোষ, ছাত্র নেতা সুমন শেখ,তাজরিয়ান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।







Visit Today : 139
Who's Online : 5
সর্বশেষ মন্তব্যসমূহ