প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা তিন দিনের সফরে আগামীকাল ২৬ অক্টোবর (শুক্রবার) বিকেলে খুলনা আসছেন।
সফরসূচি অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার ২৭ অক্টোবর (শনিবার) সকাল ১১টায় খুলনা শিববাড়ি মোড়স্থ পাবলিক হল প্রাঙ্গণে খুলনা অঞ্চলের ইভিএম প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। তিনি সন্ধ্যা সাতটায় খুলনা সাকিট হাউজে খুলনার বিভাগীয় কমিশনার, ডিআইজি, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, আঞ্চলিক নির্বাচন অফিসার ও জেলা নির্বাচন অফিসারদের সাথে মতবিনিময় করবেন। ২৮ অক্টোবর সকালে তিনি ঢাকার উদ্দেশে খুলনা ত্যাগ করবেন।







Visit Today : 217
Who's Online : 10
সর্বশেষ মন্তব্যসমূহ