জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম-এর নেতৃত্বে আজ খুলনা মহানগরের দৌলতপুর কলেজ রোড এলাকায় ভজাল বিরোধী অভিযান পরিচালিত হয়।
অভিযানে থ্রী স্টার বেকারীতে নোংরা পরিবেশ থাকায় ভোক্তা অধিকার আইনে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে MRP বিহীন বিদেশী কসমেটিকস (আমদানিকারকের সীল নেই) রাখায় রাণী কসমেটিকস ও প্রত্যাশা এন্টারপ্রাইজকে যথাক্রমে এক হাজার টাকা করে জরিমানা করা হয়।
জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানের নিকট থেকে আদায় করা হয়। অভিযানে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ জানানো হয়। অভিযানে এপিবিএন খুলনা ও ক্যাব প্রতিনিধিগণ সহায়তা করেন।







Visit Today : 696
Who's Online : 10
সর্বশেষ মন্তব্যসমূহ