বিসিএস ৩৬তম (প্রশাসন) ক্যাডারের নবযোগদানকৃত শিক্ষানবিশ সহকারী কমিশনারদের পাঁচ দিনব্যাপী ওরিয়েন্টেশন প্রশিক্ষণের উদ্বোধন আজ সকালে খুলনা সার্কিট হাউস মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ ফারুক হোসেন। স্বাগত জানান খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। ওরিয়েন্টশনে নবনিযুক্ত ৪৭জন সহকারী কমিশনার অংশগ্রহণ করেন। খুলনা বিভাগীয় প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। ওরিয়েন্টশন চলবে সাত সেপ্টেম্বর পর্যন্ত।








Visit Today : 661
Who's Online : 11
সর্বশেষ মন্তব্যসমূহ