জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম-এর নেতৃত্বে আজ খুলনা মহানগরের বাগমারা এলাকায় দুটি আইসক্রিম কারখানায় অভিযান চালানো হয়।
অভিযানে রুচি আইসবার ও সেতু আইসক্রিম অনুসন্ধানে দেখা যায় বিভিন্ন ব্রান্ডের প্যাকেট ব্যবহার করা হচ্ছে এবং মোড়কের গায়ে উৎপাদন তারিখ, মেয়াদ, মূল্য উল্লেখ নেই এবং ক্ষতিকর রং ব্যবহার করা হচ্ছে।
অপরাধ আমলে নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে যথাক্রমে পাঁচ হাজার টাক ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানের নিকট থেকে আদায়করা হয়। অভিযানে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ জানানো হয়। অভিযানে এপিবিএন খুলনা ও ক্যাব প্রতিনিধিগণ সহায়তা করেন।






Visit Today : 666
Who's Online : 7
সর্বশেষ মন্তব্যসমূহ