মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ দুই দিনের সফরে আগামীকাল ৩০ অক্টোবর খুলনা আসছেন।
সফরসূচি অনুযায়ী মন্ত্রী ওই দিন সকাল সাড়ে ১১টায় খুলনা ডুমুরিয়ার শরাফপুর ইউনিয়নের বানিয়াখালী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষা মেলায় প্রধান অতিথি, দুপুর সাড়ে ১২টায় জাবড়া পল্লী জগরনী মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, বেলা একটায় জাবড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নুতন ভবন উদ্বোধন এবং বিকেল তিনটায় ডুমুরিয়া স্বাধীনতা চত্ত্বরে সৃজনে উন্নয়নে বাংলাদেশ আয়োজিত লোকজ ও সংস্কৃতিক মেলায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।
মন্ত্রী ৩১ অক্টোবর বুধবার সকাল ১০টায় খুলনার বয়রা বিভাগীয় প্রাণিসম্পদ কমপ্লেক্স’র ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে, দুপুর ১২টায় ডুমুরিয়া প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়, বেলা আড়াইটায় ডুমুরিয়া শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে উপজেলা পর্যায়ে বিজয় ফুল প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। তিনি বিকেল তিনটায় একই স্থানে স্থানীয় মৎস্য সম্প্রসারণ কর্মীদের মাঝে ট্যাব বিতরণ, ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে, বিকেল সাড়ে তিনটায় জাতীয় যুব দিবস উপলক্ষে যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে এবং চারটায় চুকনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র আয়োজিত ‘উন্নয়নের অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক বহিরাঙ্গন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।








Visit Today : 697
Who's Online : 11
সর্বশেষ মন্তব্যসমূহ