বিএনপি সহ রাজনৈতিক দল সমূহ দেশে একটি অবাধ সুষ্ঠু গ্রহণ যোগ্য ও অংশ গ্রহন মূলক নির্বাচনের দাবী করে আসছে। জাতীয় সংসদ নির্বাচন গ্রহনযোগ্য করতে রিটানিং অফিসার বরাবর খুলনা মহানগর বিএনপি স্মারকলিপি প্রদান করেছে আজ।
বিএনপি খুলনা সহ সারাদেশে নির্বাচনের পূর্ব প্রস্তুতির কোন কাজই করতে পারেনি অথচ সরকারী দলের প্রধান হেলিকাপ্টারে চড়ে গত ১ বছর সারা দেশে জনসভা করে নৌকায় ভোট চেয়েছেন। সরকারী দল সভা সমাবেশ মিছিল করে প্রচারনা চালিয়েছে, নির্বাচনী ওয়ার্ড কমিটি, সেন্টার কমিটি, পুলিং এজেন্ট তৈরি ও ট্রেনিং প্রোগাম করেছে অথচ বিএনপি কর্মিদের গ্রেফতারের ভয়ে পালিয়ে বেড়াতে হয়েছে। ওয়ার্ড থানা বিএনপি অফিস খোলা সম্ভব হয়নি। কর্মিদের ভীতিকর পরিবেশের মধ্যে থাকতে হয়েছে।
এ অবস্থায় একটি অবাধ সুষ্ঠু ও ভীতিমুক্ত পরিবেশে শান্তিপূর্ন নির্বাচনের দাবীতে রিটার্নিং অফিসার বরাবর যে দাবিতে স্বারকলিপি প্রদান করা হয় সেগুলু হ’ল – নির্বাচনে প্রস্তুতি কাজের জন্য আরও তিন সপ্তাহ পিছিয়ে দিয়ে নির্বাচনী তফশীল পূনঃনির্ধারন করা, গ্রেফতার অভিযান সম্পূর্ণ বন্ধ, গায়েবী মামলা প্রত্যাহার ও কারাগারে আটক নেতাকর্মীদের আগামী ১ সপ্তাহের মধ্যে নিঃশর্ত মুক্তি, লেভেল প্লেয়িং ফিল্ড ও সকলের সমান সুযোগ সৃষ্টির ব্যবস্থা করা, দল নিরপেক্ষ নির্বাচনী অফিসার নিয়োগ, আইন শৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ রাখা ও মাঠ পর্যায়ে ঢেলে সাজানো এবং সরকারীদের দলের নির্দেশ মান্য না করায় নির্দেশনা দেয়া, প্রতীক প্রদান না করা পর্যন্ত সরকারী দলের প্রচারনা , মহড়া, মোটর সাইকেল র্যালী বন্ধ করা, কোন পর্যায়ে ইভিএম ব্যবহার না করা, নির্বাচন আচরন বিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহন করা ।
সর্বোপরি অবাধ সুষ্ঠু ও ভিতিমুক্ত পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করে দেশে গনতান্ত্রিক ব্যবস্থা পূনঃপ্রতিষ্ঠার পথ সুগম করার জন্য আহবান জানানো হয়।
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু’র নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও কেসিসির সাবেক মেয়র মোঃ মনিরুজ্জামান মনি, মীর কায়ছেদ আলী, শেখ মোশাররফ হোসেন, মোল্লা আবুল কাশেম, শাহজামাল বাবলু, রেহেনা আক্তার, স ম রহমান, শেখ ইকবাল হোসেন, ফকরুল আলম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, এ্যাড. ফজলে হালিম লিটন, আরিফুজ্জামান অপু, আসাদুজ্জামান মুরাদ, মহিবুজ্জামান কচি, ইকবাল হোসেন খোকন, ইউসুফ হারুন মজনু, মুর্শিদ কামাল, মাসুদ পারভেজ বাবু, একরামুল কবীর মিল্টন, একরামুল হক হেলাল, হাসানুর রশীদ মিরাজ, শামসুজ্জামান চঞ্চল, নিয়াজ আহমেদ তুহিন, হাফিজুর রহমান মনি, শরিফুল আনাম, জহর মীর, অধ্যাপক শফিকুল আলম, কাজী মাহমুদ আলী, বাবু মোড়ল, ইমতিয়াজ আলম বাবু, মোস্তফা কামাল ও সরদার ইউনুচ আলী প্রমুখ।








Visit Today : 171
Who's Online : 10
সর্বশেষ মন্তব্যসমূহ