শেখ জুয়েলের পক্ষে স্বাধীনতা সাংবাদিক ফোরামের গণসংযোগ

খুলনা-২ আসনের নৌকা প্রতীকের প্রার্থী শেখ সালাহউদ্দিন জুয়েল’র পক্ষে নগরীতে গণসংযোগ করেছেন স্বাধীনতা সাংবাদিক ফোরাম, খুলনার নেতৃবৃন্দ।

এসময় স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক নৌকায় ভোট চেয়ে লিফলেট বিতরণ ও প্রচার-প্রচারণা করা হয়। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেস ক্লাব থেকে শুরু করে নগরীর স্যার ইকবাল রোড, পিকচার প্যালেস, ডাকবাংলা মোড়, ধর্মসভা মন্দির রোড, জলিল মার্কেট ঘুরে প্রেস ক্লাব চত্বরে পথসভার মধ্য দিয়ে শেষ হয়।

পথসভায় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ সালাহউদ্দিন জুয়েলকে নৌকা প্রতীকে ভোট দিয়ে খুলনার উন্নয়নে এগিয়ে আসতে হবে। খুলনাকে সুন্দর ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকের পাশাপাশি শেখ জুয়েলেরও কোন বিকল্প নেই।’

ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম জাহিদ হোসেন এর পরিচালনায় পথসভায় বক্তৃতা করেন সহ-সভাপতি শেখ আবু হাসান, ফোরামের নেতা ও দৈনিক পূর্বাঞ্চলের বার্তা সম্পাদক অরুণ সাহা, দৈনিক আজকের তথ্যের সম্পাদক এস এম নজরুল ইসলাম, সুবীর রায়, আনোয়ারুল ইসলাম কাজল, আসাদুজ্জামান রিয়াজ, সাঈয়েদুজ্জামান সম্রাট, হুমায়ুন কবির, মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, বাপ্পী খান, দেবনাথ রণজিৎ কুমার রণো, ওয়াহেদুজ্জামান বুলু, হেদায়েত হোসেন মোল্লা, সাঈদা আক্তার রিনি, আল মাহমুদ প্রিন্স, জয়নাল ফরাজী, মিলন হোসেন, দীলিপ বর্মণ, তৌহিদুল ইসলাম তুহিন, নূর গনি বাবলু রেজা, শরিফুল ইসলাম বনি, রীতা রানী মন্ডল, নাদিম উল আলম, প্রমুখ।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *