খুলনা জেলা তথ্য অফিসের উদ্যোগে আজ তেরখাদা উপজেলার ভূজনিয়া প্রাথমিক বিদ্যালয়ে শেখ হাসিনা’র বিশেষ ১০ উদ্যোগের ব্র্যান্ডিং নিয়ে একটি উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়।
উম্মুক্ত বৈঠকে স্বাস্থ্য, শিক্ষা, স্যানিটেশন, একটি বাড়ি একটি খামার, আশ্রয়ণ প্রকল্প, ঘরে ঘরে বিদ্যুৎ, নারীর ক্ষমতায়ন, পরিবেশ সুরক্ষাসহ গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে করনীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়।
বৈঠকে বক্তৃতা করেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল, জেলা তথ্য অফিসের উপপরিচালক মোঃ মেহেদী হাসান, তেরখাদা উপজেলা মহিলা বিষয়ক অফিসার আফরিন ও ভূজনিয়া প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিরন্ময় বিশ্বাস।
প্রসঙ্গত, খুলনা জেলা তথ্য অফিস প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র বিশেষ ১০টি উদ্যোগ নিয়ে ব্রান্ডিং করতে সিনেমা শো, উঠান বেঠক, আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা সঙ্গীতানুষ্ঠানসহ অন্যান্য প্রচার কাজ পরিচালনা করছে।









Visit Today : 701
Who's Online : 12
সর্বশেষ মন্তব্যসমূহ