দৈনিক সময়ের খবরের সম্পাদক ও সময় টেলিভিশনের খুলনা ব্যুরো প্রধান মো. তরিকুল ইসলামের সফল অস্ত্রোপচার হয়েছে। তার আশু সুস্থ্যতা কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ।
বিবৃতিদাতা হলেন- খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ আবু হাসান, সহ সভাপতি এ কে হিরু ও শেখ দিদারুল আলম, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহমুদ সোহেল, কোষাধক্ষ্য আলমগীর হান্নান, প্রচার ও প্রকাশনা সম্পাদক হুমায়ুন কবীর, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সুমন আহমেদ সহ সংগঠনের সকল সদস্যগণ।
উল্লেখ্য, সাংবাদিক তরিকুল ইসলাম শারীরিক অসুস্থতার জন্য খুলনা মহানগরীর সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বিশিষ্ট সার্জারী চিকিৎসক ডা. মোজাম্মেল হোসেনের তত্ত্বাবধানে আছেন তিনি। মঙ্গলবার সকালে তার শরীরের সফল অস্ত্রোপচার হয়েছে।








Visit Today : 696
Who's Online : 10
সর্বশেষ মন্তব্যসমূহ