মানসম্মত পণ্য সামগ্রী ক্রয় ও বিক্রয় নিশ্চিতকরণ, মেট্রিক পদ্ধতির প্রচলন, ওজন ও পরিমাপে কারচুপিরোধে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) খুলনা গত জানুয়ারি মাসে খুলনা মহানগরী ও বিভাগের বিভিন্ন জেলায় ২৭টি অভিযান পরিচালনা করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে ওজন ও পরিমাপ অধ্যাদেশ লংঘনের দায়ে ১৪টি ড্রিংকিং ওয়াটার উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আদালতে নিয়মিত মামলা দায়ের করা হয়।
এছাড়া জ্বালানি তেলে পরিমাপে কম দেওয়ার জন্য মাগুরার আড়পাড়া সাদিয়া ফিলিং স্টেশনের ম্যানেজর উজ্জল কান্তি বিশ্বাস এর বিরুদ্ধে আদালতে নিয়মিত মামলা দায়ের করা হয়। গত জানুয়ারি মাসে খুলনা মহানগরী ও জেলার বিভিন্ন এলাকার ফলের দোকান হতে আপেল, আঙ্গুর, বরই এবং কমলার নয়টি নমুনা সংগ্রহ করে ফরমালিনের উপস্থিতি পরীক্ষা করা হয়। পরীক্ষায় কোন ফরমালিন পাওয়া যায়নি।
বিএসটিআই এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করবে।








Visit Today : 209
Who's Online : 3
সর্বশেষ মন্তব্যসমূহ