খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) ১২ ফেব্রুয়ারী ৩০ বোতল ফেন্সিডিল ও ৩০ পিস ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)’র অধীনস্থ রুদ্রপুর বিওপি’র একটি টহল দল যশোর জেলার শার্শা থানাধীন রুদ্রপুর গ্রামস্থ মাঝের পাড়া অভিযান চালিয়ে মোঃ শরিফুল ইসলাম (২২), পিতা-মোঃ আঃ মজিদ, মোঃ সোহাগ মিয়া (২২), পিতা-মোঃ খায়রুল ইসলাম ও মোঃ বাপ্পী হোসেন (২০), পিতা-মোঃ ওবায়দুল ইসলামকে ৩০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। আটককৃত আসামী ও মাদকদ্রব্য শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।









Visit Today : 202
Who's Online : 5
সর্বশেষ মন্তব্যসমূহ