খুলনা জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ তোফায়েল আহমেদ’র নেতৃত্বে, পুলিশ পরিদর্শক সেখ কনি মিয়া সঙ্গীয় ফোর্স সহ মাদক বিরধী অভিযান পরিচালনাকালে ১০ বোতল ফেন্সিডিল ও একটি নতুন মটরসাইকেলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।
ডুমুরিয়া থানাধীন ডুমুরিয়া বাজারের কাউন্সিল সড়কের অধিকারী সুপার মার্কেট এর সামনের গলি রাস্তার উপর থেকে মো. সোহাগ খান(২৮), ইউপি সদস্য পিং-মজনু খান, সাং-শোভনা, ও সঞ্জয় রায়(২৫), পিতা-বিকাশ রঞ্জন রায়, সাং-ডুমুরিয়া, থানা-ডুমুরিয়া, ২৩ মার্চ তারিখ রাতে গ্রেফতার পূর্বক তাদের আটক করা হয়। এ সময় তাদের নিকট থেকে ১০ বোতল ফেন্সিডিল ও একটি মোটরসাইকেল উদ্ধার পূর্বক জব্দ করা হয়। এই ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের পুলিশ পরিদর্শক(নিঃ)/ সেখ কনি মিয়া বাদী হয়ে ডুমুরিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৮(গ)/৪১ ধারায় মামলা দায়ের করেন।








Visit Today : 174
Who's Online : 12
সর্বশেষ মন্তব্যসমূহ