নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা জেলা শাখার সহ-সভাপতি মো: সেলিম খান বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে শেখ আবু নাসের বিশেসায়িত হাসপাতালে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় ইন্তেকাল করেন (ইন্না ইল্লাহি. . .রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫বছর। মরহুম সেলিম খান খুলনায় নিরাপদ সড়ক চাই (নিসচা)’র প্রতিষ্ঠাতা সদস্য এবং মৃত্যুর আগ পর্যন্ত তিনি সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে স্ত্রী, ২ কন্যা সন্তানসহ অসংখ্যগুনগ্রাহী রেখে গেছেন। বুধবার বাদ জোহর মুসলমানপাড়া দারুল উলুম মাদ্রাসা প্রাঙ্গনে মরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়।
এসময় জানাজায় অংশনেন খুলনা সিটি মেয়র আলহাজ্ব তালুদদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সাবেক এমপি আলহাজ্ব মিজানুর রহমান মিজান,২৪ নং ওয়ার্ড কাউন্সিলার শমসের আলী মিন্টু, নিসচা খুলনা জেলা শাখার সভাপতি মো: হাছিবুর রহমান হাছিব, সাধারন সম্পাদক এসএম ইকবাল হোসেন বিপ্লব, এ্যাড. মো: বাবুল হাওলাদার,২৪ নং আ.লীগ সভাপতি মো: নাসিরউদ্দিন,আ.লীগ নেতা মো: জাকির হোসেন,যুবলীগ নেতা কাঞ্চন সিকদার, জামাতা মো: রওনাকুল ইসলামসহ এলাকারবাসী।
তার অকাল মৃত্যুতে গভীর শোক এবং পরিবারের প্রতি সমবেদনা জানিছেন, নিরাপদ সড়ক চাই (নিসচা)’র চেয়ারম্যান চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন, মহাসচিব সৈয়দ এহসান উল হক কামালসহ কেন্দ্রিয় নেতৃবৃন্দ।
এছাড়াও শোক জানিয়েছেন খুলনা জেলা নিসচা’র নিখিল কুমার বিশ্বাস,এমএ কাশেম,খাইরুল ইসলাম জনি, রমা দাশ, আফজাল হোসেন রাজু, শেখ মনির আহমেদ মুন্না,এসএমএ রহিম, শেখ মো: নাসিরউদ্দিন,এম মোস্তফা কামাল, এ্যাড.মেহেদী ইনছার,ইশরাত আরা হীরা, আনোয়ারা পারভীন পরি, শিরিনা পারভীন,মো: সাইফুল ইসলাম, শাহজাহান মুরাদ,রাকিবউদ্দিন ফারাজী, বনানী আফরোজা, ফিরোজ আলী, শামসুন নাহার লিপি, দেশ আহমেদ রাজু, মো: হায়দার আলী, হোসাইন মো: ইউছা ওয়ায়েজ আররাফী নাজু, কামরুল কাজল, মাহমুদা আক্তার, মো: শহিদুল ইসলাম, মো: সাইফুল রহমান সহ জেলা শাখার কায্যনির্বাহী সদস্য ও সাধারন সদস্যগন।








Visit Today : 156
Who's Online : 5
সর্বশেষ মন্তব্যসমূহ