পরিচ্ছন্ন চুলা ব্যবহারে নারীর অংশগ্রহণ ও ন্যায্যতা বিষয়ক পরামর্শ সভা

পরিচ্ছন্ন চুলা বিতরণ কর্মসূচিতে নারীর অংশগ্রহণ ও ন্যায্যতা বিষয়ক পরামর্শ সভা শুক্রবার সকালে নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আকতারুজ্জামান বাবু। বেসরকারী উন্নয়ন সংস্থা ক্লিন এ সভার আয়োজন করে।

প্রধান অতিথির বক্তৃতায় আকতারুজ্জামান বাবু বলেন, বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে বাণিজ্যিকিকরণের মানসিকতা ঝেড়ে ফেলে জনসেবায় এগিয়ে আসতে হবে। এতে করে উন্নয়নমূলক প্রকল্পগুলো সফলভাবে কার্যকর হবে এবং দেশের উন্নয়ন ঘটবে। তিনি বলেন, আমাদের মানসিকতার উন্নয়ন ঘটলে দেশেরও উন্নয়ন ঘটবে। পরিবেশ ও জলবায়ু দুষণরোধে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। জনসচেতনতা বৃদ্ধি পাওয়ায় এখন সুন্দরবনের ক্ষয়ক্ষতি অনেক কমানো সম্ভব হয়েছে।

সভায় বিশেষ অতিথি বক্তৃতা করেন পরিবেশ অধিদপ্তর খুলনা’র পরিচালক মোঃ হাবিবুল হক খান, আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল  ও নারী নেতৃ রেহেনা। সভার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরনে ক্লিনের প্রধান নির্বাহী হাসান মেহেদী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক ও পরিবেশ কথক গৌরাঙ্গ নন্দী।

সভায় বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি ও নারী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *